Muhammad Fazlul Amin Shohag
কি করে আজ কি রূপে
দেখাবো তোমায়
আমার কষ্টের মাত্রা।
নই আমি মেঘ
ঝরাবো কি করে বৃষ্টি কণা?
হতাম যদি ঝর্ণা তবে
কাঁদতাম অবিরত।
হতাম যদি নদী তবে
পাড় ভাঙতাম কত?
হতাম যদি সাগর তবে
থাকত লোনাজল।
হতাম যদি পাহাড় তবে
থাকতাম দাড়িয়ে নিশ্চল।
কি করে আজ বুঝাই তোমায়
বুকে কত জ্বালা?
বুঝলে না, বুঝবে তুমি
না থাকলে ভালবাসা।
মিজানুর রহমান রানা
হতাম যদি ঝর্ণা তবে
কাঁদতাম অবিরত।
হতাম যদি নদী তবে
পাড় ভাঙতাম কত?--------আপনার কবিতার ভক্ত হয়ে গেলাম। অত্যন্ত ভালো লেগেছে। ভোট দিলাম।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন)
@ভাই Mir Saber Hossain আপনার কবিতা পড়লাম ভালো হয়েছে বিশেষ করে (হতাম যদি সাগর তবে
থাকত লোনাজল।
হতাম যদি পাহাড় তবে
থাকতাম দাড়িয়ে নিশ্চল।)
চালিয়ে যান । ধন্যবাদ
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।